শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৯ পিএম, ২০২০-১২-২৩
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নাছনি এলাকায় ভিসার প্রসেসিং করতে টাল বাহানা করায় ভুক্তভোগীসহ উভয় পক্ষের সংঘর্ষে ট্রেভেল্স ব্যবসায়ী মাহতাব মিয়া (৪২)সহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রেভেল্স ব্যবসায়ীর ভাই ফেরদৌস আহমদ বাদী হয়ে নাছনী এলাকার নাজুক মিয়া, কাওছার আহমদ, রায়েল মিয়াসহ অজ্ঞাতনামা ৫জনকে আসামী করে কুলাউড়া থানায় মামলা (নং- ০৯, তারিখ ঃ ১৬/১২/২০২০ইং) দায়ের করেছেন। ঘটনার বিবরণে জানা গেছে- প্রায় ২ বছর আগে টুনু মিয়ার পুত্র কাওছার আহমদ এর সৌদি আরবের ভিসার প্রসেসিং বাবৎ নগদ ৮০ হজার, অন্যান্য খরচ ৩৩ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩ হাজার টাকা, পাসপোর্ট ও সৌদি আরবের মূল ভিসা জমাদেন সাতরা গ্রামের ট্রেভেল্স ব্যবসায়ী মাহতাব মিয়ার নিকট। কিন্তু, চুক্তি মোতাবেক বিদেশে পাঠাতে মেডিকেলসহ অন্যান্য কার্যক্রমে ব্যর্থ হলে ভিসার মেয়াদ চলে যায়। ভিসা রিনিউ করে আনার পর ২য় বার একই ভাবে তিনি ভিসার প্রসেসিং এর দায়িত্ব গ্রহণ করেন। চুক্তির মাধ্যমে একাধিকবার মেডিকেল ও ভিসার প্রসেসিং করতে ব্যর্থ হয়ে সময় ক্ষেপন করতে থাকেন। সর্বশেষ গত ১৩ ডিসেম্বর মাহতাব মিয়া একই ভাবে সময় ক্ষেপন করলে ভুক্তভোগী কাওছার আহমদ, নাজুক মিয়া, রায়েল মিয়াগংদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এলোপাতারি হামলায় ট্রেভেল্স ব্যবসায়ী মাহতাব মিয়া ও তার সাথে থাকা গাড়ীর ড্রাইভার রফিক মিয়া, প্রতিপক্ষের কাওছার আহমদ ও রায়েল মিয়া দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর কাটা জখম প্রাপ্ত হন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ব্যপারে জানতে চাইলে হামলার ঘটনা স্বীকার করে কাওছার আহমদ, নাজুক মিয়া রায়েল মিয়াগংরা জানান- নগদ টাকা, মূল পাসপোর্ট ও সৌদি আরবের ভিসা মাহতাব মিয়া তার জিম্মায় রেখেছেন। নগদ টাকা, পাসপোর্ট ( নং- ইবি ০৩৯৮৭০৮) ও মূল ভিসা ফেরৎ দিচ্ছেনা। শুধু সময় ক্ষেপন করছেন। ভিসাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ। ট্রেভেল্স ব্যবসায়ী মাহতাব মিয়া আমাদের ভিসা ও নগদ টাকা আতœসাৎ করার জন্য বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited